টেন্ডা রাউটার WiFi পাসওয়ার্ড পরিবর্তন করুন মোবাইলে খুব সহজে

টেন্ডা রাউটার WiFi পাসওয়ার্ড

আপনি কি টেন্ডা রাউটার ব্যবহার করতেছেন। কিন্তু আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড সবাই জেনে গেছে,

এখন আপনি চাচ্ছেন টেন্ডা ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে‌। কিন্তু আপনি ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার সঠিক নিয়মটি জানেন না।

আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন করার সঠিক নিয়ম জানতে চান তাহলে এই পোস্টটির শেষ পর্যন্ত দেখুন নিচে বিস্তারিত দেওয়া হলঃ

অনেক সময় দেখা যায় অনেকে আমাদের অজান্তেই ওয়াইফাই ব্যবহার করছে, যার ফলে ইন্টারনেটের গতি অনেক কমে যায়।

এই সমস্যা থেকে বাঁচতে এবং রাউটারের পাসওয়ার্ড হ্যাকিং রোধ করতে, টেন্ডা ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করা অত্যন্ত জরুরী।

চলুন টেন্ডা রাউটার পাসওয়ার্ড চেঞ্জ করার সঠিক পদ্ধতি জেনে নেই। নিচের দিকে দেখুন।

আরও পড়ুনঃ- ফেসবুক প্রফেশনাল মোড অন করবেন যেভাবে

টেন্ডা ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার সহজ নিয়ম মোবাইল দিয়েঃ

প্রথমে আপনার ফোনে টেন্ডা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করুন। কানেক্ট না করলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না। তাই সবার আগে কানেক্ট করে নিন।

তারপর ফোনের Chrome ব্রাউজার ওপেন করুন। এবং অ্যাড্রেস বারে 192.168.0.1 লিখে এন্টার দিন। বা ডাইরেক্ট 192.168.0.1 এখানে ক্লিক করুন, তারপর নিচের স্ক্রিনসর্ট এর মত আসবে।

তারপর এখানে আপনি আপনার রাউটারের লগইন করার জন্য পাসওয়ার্ড দিতে হবে, যদি আপনি আগে থেকে কোন পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে এখানে সেই পাসওয়ার্ড টি দিয়ে লগইন করবেন। আর আগে থেকে পাসওয়ার্ড না দেওয়া থাকলে admin লিখে Login এ ক্লিক করুন,

তারপর উপরের স্ক্রিনশট এর মত আপবে এখন ডানদিকের কোণায় থাকা থ্রি-লাইন (Menu) আইকনে ক্লিক করুন।

সেখান থেকে Wireless Settings অপশনটিতে ক্লিক করুন।

এখন আপনি WiFi Name (আপনার ওয়াইফাইয়ের নাম) এবং WiFi Password বক্স দেখতে পাবেন। আপনি চাইলে ওয়াইফাই নামও চেঞ্জ করে নিতে পারেন।

WiFi Password বক্সে আগের পাসওয়ার্ডটি মুছে দিয়ে আপনার পছন্দের নতুন পাসওয়ার্ডটি লিখুন (কমপক্ষে ৮ অক্ষরের)। তারপর নিচের দিকে স্ক্রোল করে OK বাটনে ক্লিক করুন।

সতর্কতা: পাসওয়ার্ড পরিবর্তন করার সাথে সাথে আপনার ফোন থেকে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে। এরপর নতুন পাসওয়ার্ডটি দিয়ে পুনরায় কানেক্ট করে নিতে হবে।

আরও পড়ুনঃ- নতুন নিয়মে মেসেঞ্জার গ্রুপ খুলুন খুব সহজে

উপসংহারঃ

সবশেষে বলা যায়, টেন্ডা রাউটারের পাসওয়ার্ড বদলে ফেলা মোটেও কঠিন কাজ নয়। মাঝেমধ্যে পাসওয়ার্ড পরিবর্তন করলে আপনার নেটওয়ার্ক নিরাপদ থাকে এবং বাইরের কেউ লুকিয়ে আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারে না। উপরে দেখানো নিয়মগুলো মেনে আপনি নিজেই এখন আপনার রাউটার কন্ট্রোল করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top