
আমাদের অনেকেরই মাথায় বাংলা ভাষা সহজে আসলেও ইংরেজিতে বলতে বা লিখতে গেলে আটকে যাই। তাই আমরা সহজ সমাধান হিসেবে ইন্টারনেটে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করার উপায় খুঁজি। এবং বাংলা থেকে ইংরেজি করার সহজ উপায় জানতে চাই এ বিষয়ে নিচেবিস্তারিত দিয়েছি দেখুন।
পড়াশোনা, চাকরি বা বিদেশের বন্ধুদের সাথে কথা বলতে গেলে ইংরেজি জানাটা খুব জরুরি হয়ে পড়েছে। তাই আজকের এই পোস্টে আমি সঠিক ব্যাকরণ মেনে বাংলা লেখাকে প্রফেশনাল ভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করার পদ্ধতি জানাবো।।
আপনি যদি সঠিক ব্যাকরণ মেনে বাংলা লেখাকে ইংরেজি করতে চান। তাহলে অবশ্যই নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন।
আরও পড়ুনঃ- বাংলা কিবোর্ড এ যুক্তবর্ণ লেখার নিয়ম । বিজয় ও অভ্র টাইপিং করার নিয়ম
বাংলা থেকে ইংরেজি করার ধাপে ধাপে নিয়মঃ

প্রথমে আপনার স্মার্টফোনে থাকা Google Gemini অ্যাপটি ওপেন করুন। যদি অ্যাপ না থাকে, তবে প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করে নিন অথবা ব্রাউজারে gemini.google.com লিখে প্রবেশ করুন।

অ্যাপটি ওপেন করার পর নিচের (চ্যাট বক্সে ) আপনার কাঙ্ক্ষিত বাংলা বাক্যটি লিখুন। যেমন: আমি লিখেছি “বর্তমানে পড়াশোনা, চাকরি বা বিদেশের বন্ধুদের সাথে কথা বলতে গেলে ইংরেজি জানাটা খুব জরুরি হয়ে পড়েছে।” এই লেখা টি আমি ইংরেজি করব
আপনি যে লেখাটি ইংরেজি করতে চান সেটি লেখার পর Gemini-কে নির্দেশ দিন এটি অনুবাদ করার জন্য। আপনি লিখতে পারেন: যেমন আমি লিখেছি “এই লেখাটি সঠিকভাবে ইংরেজিতে রূপান্তর করে দিন।” এইভাবে আপনি লিখে, এরপর পাশে থাকা ‘Send’➢ বাটনে ক্লিক করুন।

কয়েক সেকেন্ডের মধ্যেই Gemini আপনাকে অনুবাদের ফলাফল দিয়ে দেবে। যেমন: উপরের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন।
Gemini কেন ব্যবহার করবেন?
- এটি বাংলা লেখাকে একদম ফ্রেশ ইংরেজিতে লেখে দেই। যেন মুনে হবে কোন ব্যক্তি লেখেছে
- আপনি চাইলে গ্রামার বা বানান ঠিক করার জন্যও একে ব্যবহার করতে পারেন।
- যেকোনো বড় প্যারাগ্রাফ বা আর্টিকেল মুহূর্তেই ট্রান্সলেশন করা যায়।
আরও পড়ুনঃ- টেন্ডা রাউটার WiFi পাসওয়ার্ড পরিবর্তন করুন মোবাইলে খুব সহজে
উপসংহার
আশা করি আজকের এই টিপস বা পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজেই বাংলা লেখা ইংরেজি করতে পারবেন। যদি আপনি কোথাও কোন কিছু না বুঝতে পারেন, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনার কমেন্টের সমাধান দেয়ার চেষ্টা করব।
আজকের এই পোস্টটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন, এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।
