ফেসবুক ভিডিও পিন করে ভিউ বাড়ান খুব সহজে

ফেসবুক ভিডিও পিন

আপনি কি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের রিলস ভিডিও পিন করতে চান। বা জানতে চান কিভাবে ফেসবুক ভিডিও পিন করবো, তাহলে আজকের এই পোস্টটি শেষ পর্যন্ত দেখুন। নিচে স্ক্রিনশটসহ ধাপে ধাপে বিস্তারিত নিয়ম দেওয়া হলোঃ

ফেসবুকে যখন কোন একটা রিলস ভিডিও ভাইরাল হয়ে যাবে। বা আপনার পছন্দের কোন ভিডিও অনেক নিচে থাকলে। সেই ভিডিওটি পিন করলে ভিডিওটি সবার ওপরে আসবে। যার ফলে নতুন কোনো ভিজিটর পেজে আসা মাত্রই ভিডিওটি দেখতে পায় এবং আপনার ভিউ ও ফলোয়ার দ্রুত বাড়তে সাহায্য করে। তাহলে চলুন বন্ধুরা কিভাবে ফেসবুকে ভিডিও পিন করব সেটি দেখে নেই।

আরও পড়ুনঃ- ফেসবুক এর ডার্ক মোড চালু করবেন যেভাবে

ফেসবুক ভিডিও পিন করার নিয়ম (স্ক্রিনশটসহ)

ধাপ ১: প্রথমে আপনার প্রোফাইলে ক্লিক করুন, যেমন দেখতে পাচ্ছেন ওপরের স্ক্রিনশটে।

ধাপ ২: তারপর ওপরের স্ক্রিনশট এর মত আসবে এখন আপনি Reels এ ক্লিক করবেন।

ধাপ ৩: Reels অপশনে যাওয়ার পর আপনি যে ভিডিওটি পিন করতে চান সেটি প্লে করুন।

ধাপ ৪: তারপর ভিডিওটি চলাকালীন নিচের ডান দিকে থাকা থ্রি-ডট (…) মেনুতে ক্লিক করুন।

ধাপ ৫: মেনু ওপেন হলে সেখান থেকে ‘Pin to your reels’ অপশনটিতে ক্লিক করুন। মনে রাখবেন, আপনি সর্বোচ্চ ৩টি রিলস পিন করে রাখতে পারবেন।

ধাপ ৬: এখন আপনার প্রোফাইলে ফিরে গিয়ে দেখুন, ভিডিওটির ওপর একটি পিন আইকন (Pushpin icon) দেখা যাচ্ছে। এর মানে হলো ভিডিওটি এখন আপনার প্রোফাইলের সবার উপরে থাকবে। বা পিন করা সফল হয়েছে

গুরুত্বপূর্ণ টিপস: আপনি যদি পরবর্তীতে পিন সরাতে চান, তবে একইভাবে থ্রি-ডটে ক্লিক করে ‘Unpin from your reels’ ক্লিক করলেই ভিডিওটি থেকে পিন চলে যাবে।

আরও পড়ুনঃ- টিকটক ভিডিও পিন করে ভিউ বাড়াবেন যেভাবে। জেনে নিন

শেষ কথা।

সহজ কথায় বলতে গেলে, নিজের সেরা ভিডিওটি সবার নজরে আনতে ভিডিও ‘পিন’ করার প্রয়োজন। এতে আপনার প্রোফাইল যেমন গোছানো থাকে, তেমনি গুরুত্বপূর্ণ ভিডিওর ভিউও অনেক বেড়ে যায়। তাই আজই আপনার সেরা ভিডিওটি পিন করে রাখুন এবং দর্শকদের কাছে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top