কিভাবে রবি সিমের নাম্বার দেখবেন জেনে নিন

রবি সিমের নাম্বার

কিভাবে রবি সিমের নাম্বার দেখবেন, আপনি যদি রবি সিমের নাম্বার দেখার উপায় না জানেন তাহলে এই পোস্টটি পড়ুন। নিচে বিস্তারিত দেওয়া হলোঃ

অনেকেই আছেন নতুন সিম কেনার পর নিজের নাম্বারটি মনে রাখতে পারেন না, অথবা অনেক দিন ব্যবহার না করার ফলে সিমের নাম্বারটি ভুলে যান। এমন অবস্থায় সিমের নাম্বার জানা খুবই প্রয়োজনীয় হয়।

কোনো বাড়তি ঝামেলা ছাড়াই মাত্র কয়েক সেকেন্ডে নিজের রবি নাম্বার চেক করার সবথেকে সহজ উপায়গুলো জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। চলুন

আরও পড়ুনঃ- আপনি কি জানেন ০১৮ কোন সিমের নাম্বার? চলুন জেনে নেই।

রবি নাম্বার কিভাবে দেখে বিস্তারিত নিচে দেখুন।

ধাপ_১ঃ প্রথমে আপনার স্মার্টফোন বা বাটন ফোনের ডায়াল প্যাড (Dial Pad) বা কল করার অপশনটি ওপেন করুন। তারপর

ডায়াল প্যাডে গিয়ে রবি নাম্বার দেখার অফিশিয়াল কোড *2# টাইপ করুন।

ধাপ_২ঃ যদি আপনার ফোনে দুটি সিম থাকে, তবে অবশ্যই রবি সিমটি সিলেক্ট করুন। ক্লিক করুন।

ধাপ_৩: সফলভাবে কোডটি কাজ করলে আপনার মোবাইলের স্ক্রিনে একটি পপ-আপ মেসেজ আসবে। সেখানে আপনার ১১ ডিজিটের রবি নাম্বারটি (যেমন: 018XXXXXXXX) পরিষ্কারভাবে দেখা যাবে। এখন আপনি এই নাম্বার টি স্কিনসট দিয়ে রাখতে পারেন।

My Robi Apps দিয়ে রবি নাম্বার চেক করার নিয়ম।

আপনার যদি এন্ড্রয়েড ফোন হয় তাহলে খুব সহজেই কোন প্রকার ঝামেলা ছাড়াই রবি নাম্বার চেক করতে পারেন। আপনার ফোনে যদি রবি এপস ইন্সটল করা থাকে। তাহলে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

১. প্রথমে আপনার ফোনের হোমস্ক্রিন থেকে My Robi অ্যাপটি খুঁজে বের করুন এবং এটি ওপেন করুন। (উপরের ছবিতে দেখুন)।

২. অ্যাপের মূল ইন্টারফেসে প্রবেশের পর উপরের বাম কোণায় আপনার নাম বা ইউজারনেম এবং মোবাইল নম্বর দেখতে পাবেন। আপনার বর্তমান ব্যালেন্স এবং কোনো লোন বকেয়া আছে কি না, তাও এখানে স্পষ্টভাবে দেখা যাবে।

একদম সহজ উপায়ে রবি নাম্বার চেক করার নিয়ম।

যদি আপনার কাছে রবি এপ্স বা রবি নাম্বার দেখার কোড না জানা থাকে তাহলে আপনি খুব সহজেই রবি নাম্বার দেখাতে এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন।

প্রথমে আপনার রবি নাম্বার থেকে অন্য একটি মোবাইলে ফোন করলে সেই মোবাইলে আপনার নাম্বার দেখা যাবে। এইটাই সহজ উপায় হতে পারে আপনার জন্য।

আরও পড়ুনঃ- ফেসবুক প্রফেশনাল মোড অন করবেন যেভাবে

উপসংহার ।

পরিশেষে বলা যায়, নিজের সিমের নাম্বার মনে রাখাটা জরুরি হলেও ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আশা করি, আজকের এই পোস্টটি পড়ার পর রবি নাম্বার দেখার নিয়ম সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন নেই। আমরা ছবিসহ খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যে রবি নাম্বার কিভাবে দেখে, যা বাটন ফোন এবং স্মার্টফোন উভয় ব্যবহারকারীদের জন্যই সমানভাবে কার্যকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top